Skip to content

No internet connection. Some actions will not work until you are back online.

Install the Daktar-e app

Open it from your home screen, full screen and faster.

Tap Share, then “Add to Home Screen”.

Health Tips Details

Detailed medical guidance for lifestyle management

Food

কচুরমুখির পাঁচটি অতুলনীয় স্বাস্থ্যকর গুনাবলি

আজকাল বাজারে সস্তায় এই সবজি পাওয়া যাচ্ছে যেখানে অন্য সব্জির দাম আকাশ চুম্বি। চিংড়ি বা ইলিশ দিয়ে মজার রান্না যেমন সুস্বাদু তেমন এর পুস্টিগুনও কম নয়। তাছাড়া এর কতগুলো স্বাস্থ্যকর দিকও রয়েছে। আসুন জেনে নিই আশ্চর্যকর পাঁচটি স্বাস্থ্যকর দিক সমূহ।

1 min read Updated

আমাদের দেশে কচুর মুখি সহজে চাষযোগ্য ও সহজলভ্য একটি সবজি। আজকাল বাজারে সস্তায় এই সবজি পাওয়া যাচ্ছে যেখানে অন্য সব্জির দাম আকাশ চুম্বি। চিংড়ি বা ইলিশ দিয়ে মজার রান্না যেমন সুস্বাদু তেমন এর পুস্টিগুনও কম নয়। তাছাড়া এর কতগুলো স্বাস্থ্যকর দিকও রয়েছে। আসুন জেনে নিই আশ্চর্যকর পাঁচটি স্বাস্থ্যকর দিক সমূহ।

১। হৃদযন্ত্র সচল রাখাঃ কচুর মুখিতে পর্যাপ্ত পরিমান ক্যালসিয়াম থাকে যা রক্তনালিতে রক্ত চলাচল নির্বিঘ্ন করে আপনার হৃদযন্ত্রকে সচল রাখতে সাহায্য করবে।

২। ডায়াবেটিস প্রতিরোধিঃ এতে প্রচুর পরিমানে আঁশ থাকে যা আপনার শরীরকে ইন্সুলিন তৈরিতে সাহায্য করে ডায়াবেটিস রোগ প্রতিরোধে বিশেষ ভুমিকা পালন করতে পারে।

৩। চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধিঃ কচুর মুখিতে থাকে বিটা-ক্যারোটিন নামক অতি প্রয়োজনীয় উপাদান যা আপনার চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধিতে খুবি সহায়ক।

৪। ত্বকের যত্নেঃ এতে আছে প্রচুর পরিমানে ভিটামিন A এবং E  যা তকের যত্নে খুবই জরুরি উপাদান। আমরা যদি আমাদের প্রতিদিনের খাবারে কচুর মুখি রাখি তাহলে আমরা  পর্যাপ্ত পরিমানে এই ভিটামিন পাব যা আমাদের চামড়ার কুঁচকানো ভাব দূর করে সর্বদা মসৃণ রাখতে সাহায্য করবে।

৫। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিঃ কচুর মুখিতে প্রচুর পরিমানে ভিটামিন C থাকে যা দেহে রোগ প্রতিরোধী শ্বেত রক্তকনিকা  তৈরিতে সহায়তা করে  যা বাহির থেকে রোগ জীবাণু শরীরে প্রবেশে বাধা দান করে। ফলে আপনি হতে পারেন একজন সুস্থ শরীরের অধিকারী।