Skip to content

No internet connection. Some actions will not work until you are back online.

Install the Daktar-e app

Open it from your home screen, full screen and faster.

Tap Share, then “Add to Home Screen”.

Health Tips Details

Detailed medical guidance for lifestyle management

General Health Tips

খাবার খাওয়ার মাঝে কি পানি পান করা উচিত?

অনেকেই খাবারের মাঝে মাঝে পানি পান করে থাকেন। এটা ঠিক নয় ।

1 min read Updated

খাবার খাওয়ার মাঝে কি পানি পান করা উচিত? অনেকেই খাবারের মাঝে মাঝে পানি পান করে থাকেন। এটা ঠিক নয় । খাবার গ্রহনের আগেই বা খাবারের কম পক্ষে ৩০ মিনিট পর পানি পান করা উচিত। খাবার গ্রহনের আগেই বা বিরতি দিয়ে কিছুক্ষণ পরে পানি পানের কিছু উপকারিতা রয়েছে সেগুলো হলোঃ ১। খাবারের আগে পানি পান করলে পাকস্থলীর অভ্যন্তরীণ অংশের সুরক্ষার পাশাপাশি পেটপূর্তি ভাব প্রদান করবে যা অতিরিক্ত খাওয়া হতে রক্ষা করবে। ফলে শরীর অস্বাভাবিক ভাবে মোটা হওয়া রোধ হবে। ২। খাবারের মাঝে পানি পান করলে স্বাভাবিক হজম প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়। কারণ এতে পাকস্থলি হতে নিঃসৃত পাচক রস অতিরিক্ত পাতলা হয়ে যায় ফলে খাদ্যকণা পুরোপুরি হজম উপযোগী না হয়ে বদহজম হতে পারে। ৩।খাবার গ্রহণের পর কিছুক্ষ্ণ বিরতি দিয়ে পানি পান করলে দেহে উৎপাদিত পাচকরস ভালভাবে খাবারে মিশে গিয়ে সঠিকভাবে হজম প্রক্রিয়া সম্পন্ন হয় ফলে দেহ তা থেকে প্রয়োজনীয় উপাদান সহজেই গ্রহণ করতে পারে। গ্যাস্ট্রিক রোগীদের এক্ষেত্রে বিশেষ সাবধান হওয়া উচিত। কারণ তাদের পাকস্থলিতে উৎপন্ন অতিরিক্ত এসিড অনেক সময় আলসার বা ক্ষত সৃষ্টি করতে পারে। তাই তাদের গৃহীত খাবার সঠিকভাবে হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাই তাদের খাওয়ার কমপক্ষে এক ঘণ্টা পর পানি পান করা ও সারাদিনে প্রচুর পানি পান করা উচিত।