জেনে নিন হার্ট অ্যাটাক এর কিছু লক্ষণ:
বুকে চাপ ও ব্যথা অনুভব করা যা অনেকেই গ্যাসের ব্যথা বলে থাকেন।
1 min read Updated
জেনে নিন হার্ট অ্যাটাক এর কিছু লক্ষণ:
১) বুকে চাপ ও ব্যথা অনুভব করা যা অনেকেই গ্যাসের ব্যথা বলে থাকেন। সাধারণত করোনারি আর্টারি সরু হবার কারণেই এ সমস্যা দেখা দেয়। এ ব্যথা অল্প কয়েক মিনিট এর কিছু বেশি স্থায়ী হতে পারে এবং পরবর্তীতে আবার হতে পারে
২) দুহাতে ব্যথা এবং ঘাম হওয়া, কোনো কারণ ছাড়াই ঘামাতে থাকা এ রোগের একটি অন্যতম লক্ষণ।
৩) হার্ট অ্যাটাক ও হার্ট ফেইলর এর জন্য অনেকাংশে দায়ী হচ্ছে উচ্চ রক্তচাপ। পুরুষের উচ্চ রক্তচাপের প্রবণতা সাধারণত নারীদের চেয়ে বেশি হয়ে থাকে।
৪) অন্যতম গুরুত্বপূর্ণ একটি লক্ষণ হচ্ছে শ্বাস-প্রশ্বাসে কষ্ট হওয়া যা অনেক সময় দম বন্ধ হওয়া ভাব তৈরী করে। এর সাথে বমি ভাব ও লক্ষ্য করা যেতে পারে।