পুষ্টিগুণে ভরপুর লালশাক-রোগবালাই দূরে থাক
বাজারে এখন শীতকালীন ফসল লালশাকের আধিক্য দেখা যাচ্ছে। লালশাক রূপে যেমন মনোহারী গুণেও তেমন কার্যকরী।
3 min read Updated
বাজারে এখন শীতকালীন ফসল লালশাকের আধিক্য দেখা যাচ্ছে। লালশাক রূপে যেমন মনোহারী গুণেও তেমন কার্যকরী। পুষ্টিগুণ বিচারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার জন্যই লালশাক উপকারী। হিমোগ্লোবিনে পরিপূর্ণ লালশাক আয়রনের উৎকৃষ্ট উৎস। পাতের ভাতকে নতুন রূপ দিতেও সেরা। ছোট বড় সবাই এর স্বাদের ভক্ত। লালশাক ভাজি বা ছোট কোন মাছ দিয়ে লালশাকের ঝোল খেতে কে না ভালোবাসে। লালশাক আমরা অনেকেই খেয়ে থাকি। কিন্তু এই লালশাকে কি কি উপকার হয় সে সম্পর্কে আমাদের তেমন কোন ধারণা নেই। যারা এখনো লালশাক নিয়মিত খান না তারা অবশ্যই জেনে নিন এর বাহারি স্বাস্থ্যগুণ সম্পর্কে ।
কি আছে লাল শাকে?
প্রতি ১০০ গ্রাম লালশাকে আছে ক্যালসিয়াম ৩৭৪ মি. গ্রা., শর্করা ৪.৯৬ মি. গ্রা., প্রোটিন ৫.৩৪ মি. গ্রা., স্নেহ ০.১৪ মি. গ্রা., ভিটামিন বি১ ০.১০ মি. গ্রা., ভিটামিন বি২ ০.১৩ মি. গ্রা., ভিটামিন সি ৪২.৯০ মি. গ্রা., ক্যারোটিন ১১.৯৪ মি. গ্রা., অন্যান্য খনিজ ১.০৬ মি. গ্রা., খাদ্য শক্তি ৪৩ কিলোক্যালরি।
লাল শাকের কতগুলি অতুলনীয় পুষ্টিগুণ:
১. হজম শক্তি বৃদ্ধিতেঃ
লালশাকে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা হজমে সহায়ক অ্যাসিডের ক্ষরণ বাড়িয়ে দেয়। এতে হজমের সমস্যা দূর হয়।
২. দৃষ্টিশক্তি বৃদ্ধিতে ও কোষ্ঠকাঠিন্য দূরীকরণে
লাল শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধির জন্য খুব উপকারী। তাই দৃষ্টি শক্তি বৃদ্ধি করতে ডায়েট মেন্যুতে অবশ্যই লাল শাক রাখুন। কোষ্ঠকাঠিণ্য থেকে দূরে থাকতেও লালশাকের জুড়ি নেই।
৩. দেহের রক্তশূন্যতা ও নিম্ন রক্তচাপ রোধেঃ
দেহের রক্তশূন্যতা রোধ করতে লাল শাক খুব উপকারী কারণ এতে আছে প্রচুর পরিমাণে আয়রন। লাল শাক দিয়ে আপনি জুস বানিয়েও খেতে পারেন। বাড়ন্ত শিশু, পূর্ণ বয়স্কদের জন্যও এটি খুব কার্যকরী। অ্যানিমিয়া অর্থাৎ রক্তশূন্যতা, নিম্ন রক্তচাপ বা লো-ব্লাড প্রেশার, দুর্বলতা, ক্রমশ শক্তি কমে যাওয়া ডায়াবেটিস রোগী, অস্টিও আর্থ্রাইটিসের (বাত ব্যাথা ) সমস্যা সমাধানে লালশাক অপরিহার্য ভূমিকা পালন করে ।
৪. আয়রন, ক্যালসিয়াম ও আয়োডিনের ঘাটতি পূরণেঃ
শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধিতে আয়রন, ক্যালসিয়াম ও আয়োডিন প্রচুর পরিমাণে দরকার হয়। গর্ভাবস্থা থেকে শুরু করে শিশুর জন্ম ও মাতৃদুগ্ধ পানকালীন সময় পর্যন্ত লালশাক ভীষণ কার্যকরী। লালশাক আয়রনের উৎকৃষ্ট উৎস, তাই এর ঘাটতি পুরণে লালশাক বিশেষ ভুমিকা পালন করতে পারে। ক্যালসিয়াম দেহের জন্য অত্যন্ত দরকারী একটি উপাদান। মেনোপোজ হওয়া নারীদের হাড় দুর্বল হয়ে আসে, ত্বক ও চুলে আসে বৈরী ভাব, ভঙ্গুর হতে থাকে নখ, শরীরে দেখা যায় আয়রন ও ক্যালসিয়ামের ঘাটতি। লালশাক এ অবস্থায় হতে পারে উপকারী বন্ধু।
৫. জ্বর সারিয়ে তুলতেঃ
দেহের সুস্থতায় লালশাক যে ভালো তা আমরা জানি। কিন্তু জ্বর সারাতেও যে লালশাক উপকারী ভূমিকা পালন করে তা আমাদের অনেকেরই অজানা । জ্বরের সময় প্রতিদিন লালশাক ভাজি খান দেখবেন জ্বর ধীরে ধীরে কমে যাবে।
৬. মস্তিষ্ক ও হৃদপিণ্ডকে শক্তিশালী করতেঃ
মস্তিষ্ক ও হৃদপিণ্ডকে শক্তিশালী করতে লালশাক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লালশাক রক্তে কোলেস্টরলের মাত্রা স্বাভাবিক রাখতে সহায়তা করে, ফলে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমে আসে।
৭. ক্যান্সার প্রতিরোধেঃ
লালশাকে বিদ্যমান এন্টি-অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে খুবই কার্যকরী ভূমিকা রাখে।