Skip to content

No internet connection. Some actions will not work until you are back online.

Install the Daktar-e app

Open it from your home screen, full screen and faster.

Tap Share, then “Add to Home Screen”.

Health Tips Details

Detailed medical guidance for lifestyle management

Others

ধূমপানঃ ফুসফুস ক্যান্সার এর অন্যতম কারণ

কেউ যদি একশোটা ঢিল নিয়ে একটি দেয়ালের গায়ে ছুঁড়ে মারে তাহলে সর্বোচ্চ সেই দেয়ালের একশোটা ইট ক্ষতিগ্রস্থ হতে পারে।

2 min read Updated

কেউ যদি একশোটা ঢিল নিয়ে একটি দেয়ালের গায়ে ছুঁড়ে মারে তাহলে সর্বোচ্চ সেই দেয়ালের একশোটা ইট ক্ষতিগ্রস্থ হতে পারে। কিন্তু কেউ যদি ঘরের ভেতর আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করে তাহলে সেই ধোঁয়া ওই ঘরের দেয়ালের কোন ইটটির সংস্পর্শে আসবে না?

একজন ধূমপায়ী যখন ফুসফুসে তামাকের ধোঁয়া গ্রহন করেন তখন অন্তত ৬০ টি কারসিনোজেন (ক্যান্সারের কারণ) তাঁর ফুসফুসের অগণিত কোষের সংস্পর্শে আসে। প্রতিটান সিগারেটের ধোঁয়ার সঙ্গে অন্তত ৬০টি রাসায়নিক গিয়ে ফুসফুসের কোষগুলোকে ক্যান্সার কোষ বানাতে চেষ্টা করে এবং তারা নিয়মিতই সফল হয়। জ্বি হ্যাঁ, ঘটনা সত্যি। কিন্তু মানুষের শরীরে রয়েছে শক্ত রোগপ্রতিরোধ ব্যবস্থা। শরীরের রোগপ্রতিরোধী কোষেরা যে কেবল বহিরাগত রোগজীবাণু মেরে নিকেশ করে তা নয়। তারা শরীরের বিগড়ে যাওয়া কোষগুলোকেও মেরে শেষ করে। ধূমপায়ীর শরীরে প্রতিনিয়ত তৈরি হওয়া ক্যান্সার কোষেরা সেজন্য বাঁচতে পারেনা। তাদেরকে মেরে ফেলে শরীরের রোগপ্রতিরোধী কোষেরা। (আয়রনি হচ্ছে, ধূমপানের ফলে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাও দূর্বল হয়ে যায়।) কিন্তু হারজিতের এই খেলা অনন্তকাল চলেনা। সেরকম যদি হতো তাহলে এই পৃথিবীর মানুষেদের কখনো ক্যান্সার হতনা। সব ক্যান্সার কোষকে শরীরের রোগপ্রতিরোধী কোষেরা মারতে পারেনা। কেউ কেউ টিকে যায়। আর অনন্তকাল ধরে বাড়তে থাকে। তখন হয় সত্যিকারের ক্যান্সার। প্রতিদিন একঘন্টা পরপর আপনাকে একলক্ষ গুলি করা হলে আপনি কতটা গুলি এড়িয়ে যেতে পারবেন? কতকাল ধরে কতটাগুলি এড়িয়ে যেতে পারবেন? সেজন্য ধূমপান করলে যে ফুসফুসে ক্যান্সার হবে সেটা অবাস্তব কিছু নয়, ক্যান্সার না হলেই বরং সেটা অবাক করার মতো বিষয়!

এছাড়া সরাসরি ধূমপানের চেয়ে পরোক্ষ ধূমপানেও যে ফুসফুস ক্যান্সারের মাত্রা বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না। কেউ ধূমপান করা অবস্থায় পাশে থাকা পরিবারের ছোট ছোট বাচ্চা ও অধূমপায়ীদের উপরও প্রভাব ফেলছে। তাই বর্তমানে পরিবেশগত ধূমপান (Environmental Tobacco Smoke-ETS) কে "Known human carcinogen" বলা হয়।

প্রতিবছর বিশ্বে ৫৯০,০০০ জন লোক ফুসফুস ক্যান্সারে নতুনভাবে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে ৮০-৯০ ভাগ ধূমপানজনিত কারণে। এভাবে ধূমপানজনিত ক্যান্সারে দিন দিন মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। ধূমপানকে এখন বলা হয়-Slow-Moving Suicide আমরা যদি ফুসফুস ক্যান্সার প্রতিরোধ করতে চাই, তাহলে ধূমপানের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলতে হবে।