পেটের চর্বি কমানোর সহজ সাতটি উপায়
সকালে নাস্তা সারাদিনের খাদ্য তালিকার মধ্যে একটি গুরুত্বপুর্ণ অংশ। বড়দের ক্ষেত্রে বিভিন্ন শক্তিবর্ধক খাবার বা পানীয় যেমন আটার রুটির সাথে ডাল ও সব্জির মিক্স, খানিকটা টক দই ইত্যাদি খাওয়া যেতে পারে।
2 min read Updated
১। সকালের নাস্তা কখনও পরিত্যাগ করবেন না ।
(গড়ে কমপক্ষে শতকরা ১০ জন সকালে নাস্তা করে না)
সকালে নাস্তা সারাদিনের খাদ্য তালিকার মধ্যে একটি গুরুত্বপুর্ণ অংশ। বড়দের ক্ষেত্রে বিভিন্ন শক্তিবর্ধক খাবার বা পানীয় যেমন আটার রুটির সাথে ডাল ও সব্জির মিক্স, খানিকটা টক দই ইত্যাদি খাওয়া যেতে পারে। পাশাপাশি এক কাপ ব্ল্যাক অথবা গ্রীন টি চলতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে দুধ দিতে পারেন।
২। বেশি বেশি পানি পান করুন।
(প্রতিদিন কমপক্ষে ৮ গ্লাস পানি পান করা উচিত)
প্রতিদিন প্রচুর পরিমানে পানি পান করুন। যাদের শুধু পানি পান করতে ইচ্ছা করে না তারা পানিতে কম চিনি দিয়ে লেবু গুলিয়ে শরবত খেতে পারেন।
৩। কম ক্যালরিযুক্ত খাবার গ্রহন করুন।
কম চর্বি যুক্ত খাবার মানে কম ক্যালরি)
পেটের চর্বি কমাতে কম চিনিযুক্ত বা চর্বিমুক্ত খাবার খান। খাবার মেনুতে আজই তেলমুক্ত সিদ্ধ খাবার যুক্ত করুন এবং তৈলাক্ত খাবার যেমন বিভিন্ন ভাজাপোড়া,খাসির মাংশ,ডিমের কুসুম,ইত্যাদি বাদ দিন।
৪। প্রচুর পরিমানে আঁশযুক্ত খাবার খান।
(শরীরের ওজন কমাতে অধিক আঁশযুক্ত খাবার গ্রহণ খুবই কার্যকরী)
আঁশযুক্ত খাবার যেমন শাকসব্জি ও ফলমূল খেলে তা শরীরের অতিরিক্ত ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এছাড়াও এই স্বাস্থ্যকর খাবারগুলোর মধ্যে প্রচুর পরিমানে ভিটামিন ও খনিজ লবন থাকে যা শরীরের জন্য খুবই উপকারী। দেহের প্রয়োজনীয় পুষ্টি সাধনের পাশাপাশি ক্ষুধা নিবারণেও এই খাবারগুলো খুবই কার্যকরী।
৫। স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার গ্রহণ করুন।
(চর্বি খেয়ে চর্বি কমান!)
শুনতে অবাক লাগলেও কতিপয় স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার যেমন মাছের তেল, বাদাম, অলিভ অয়েল, নারিকেল তেল, দই ইত্যাদি খেয়ে আমরা আমাদের শরীরের ক্ষতিকর চর্বির ক্ষয় সাধন করতে পারি।
৬। রাতে পর্যাপ্ত পরিমানে ঘুমান।
(নিয়মিত সঠিক সময়ে ঘুমাতে যাওয়ার অভ্যাস করতে হবে)
প্রতি রাতে নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। অযথা না জেগে থেকে প্রতিদিন যাতে এক নাগাড়ে ৭-৮ ঘণ্টা ঘুম হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো কারণে রাতে ঘুম হলে দিনের বেলায় সুযোগ বের করে হাল্কা ঘুমিয়ে সেটা পূরণের চেষ্টা করতে হবে।
৭। নিয়মিত হাঁটা ও ব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন।
(অযথা বসে গল্প-গুজবে না কাটিয়ে অথবা টিভি না দেখে ওই সময়টা হাঁটার কাজে ব্যবহার করুন)
প্রতিনিয়ত বিভিন্ন যান্ত্রিক প্রযুক্তির ক্রমাগত উন্নতির ফলে আমরা ক্রমশই ঘরকুনো হয়ে পড়ছি। অল্প দূরে যেতে আমরা গাড়ি বা রিক্সা ব্যবহার করছি। পর্যাপ্ত না হাঁটার ফলে ও ঘণ্টার পর ঘণ্টা চেয়ারে বসে থাকার কারণে এবং পর্যাপ্ত ব্যায়ামের অভাবে আমরা ধীরে ধীরে মুটিয়ে যাচ্ছি। তাই আজই সচেতন হতে হবে এ বিষয়ে। নিয়মিত হাঁটার ও ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে হবে।