Skip to content

No internet connection. Some actions will not work until you are back online.

Install the Daktar-e app

Open it from your home screen, full screen and faster.

Tap Share, then “Add to Home Screen”.

Health Tips Details

Detailed medical guidance for lifestyle management

Others

শীতের সময়ে আপনার শিশুর যত্ন হোক আরেকটু বেশী

প্রকৃতির ধারাবাহিকতায় শীত আমাদের দুয়ারে কড়া নাড়ছে। এসময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় ও শুষ্ক আবহাওয়ার কারণে পরিবেশে প্রচুর জীবাণুর বিস্তারের ফলে ঠাণ্ডাজনিত রোগ লেগেই থাকে। বড়দের তুলনায় শিশুদের ভোগান্তির পরিমান হয় অনেক বেশী।

2 min read Updated

প্রকৃতির ধারাবাহিকতায় শীত আমাদের দুয়ারে কড়া নাড়ছে। এসময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় ও শুষ্ক আবহাওয়ার কারণে পরিবেশে প্রচুর জীবাণুর বিস্তারের ফলে ঠাণ্ডাজনিত রোগ লেগেই থাকে। বড়দের তুলনায় শিশুদের ভোগান্তির পরিমান হয় অনেক বেশী। তাই তাদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখা উচিত।

১। আপনার শিশুর হাত ও মুখমণ্ডল সাবান দিয়ে ভালো করে ধুয়ে দিন।

(সাবান দিয়ে হাত ধুয়ে নিলে ঠাণ্ডাজনিত রোগজীবাণু শরীরে সহজে প্রবেশ করতে পারে না) শীতের সময় রোগজীবাণুর হাত থেকে আপনার সোনামণিকে সহজে রক্ষা করতে চাইলে তাকে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন। সাবান দিয়ে হাত ও মুখমণ্ডল ধুয়ে নিলে রোগজীবাণু তার শরীরে বাসা বাঁধতে পারবে না, ফলে সে বিভিন্ন ঠাণ্ডাজনিত রোগ থেকে রক্ষা পাবে।

২। আপনার শিশুকে প্রচুর ভিটামিনযুক্ত খাবার খাওয়ান

(শিশুদের খাদ্য তালিকায় শাকসব্জি ও ফলের সমাহার ঘটান) শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে এমনিতেই শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। ভিটামিনের অভাবে নানারকম চর্মরোগ শরীরে বাসা বাঁধতে পারে। শিশুদের খাদ্য তালিকার সাথে ভিটামিনযুক্ত খাবার, যেমন শীতকালীন শাকসব্জি ও ফলমূল সংযুক্ত করতে হবে যাতে তারা প্রয়োজনীয় পুষ্টি ও ভিটামিন পায়।

৩। একাধিক শিশুকে একই গ্লাসে পানীয় পান করা থেকে বিরত রাখুন

(অসুস্থ শিশুর খাবার ও পানীয় অন্যদের থেকে পৃথক করে নিন) শিশু আপনার আপন হলেও রোগজীবাণু কিন্তু আপন নয়। সুযোগ পেলেই জীবাণু তার ক্ষতি করবে। তাই আপনার অসুস্থ শিশুকে অন্য শিশুদের কাছ থেকে দূরে রাখুন। বিশেষ করে একই গ্লাসে পানি, দুধ ও অন্যান্য তরল জাতীয় খাবার শেয়ার করবেন না। কারণ এর মাধ্যমে জীবাণু এক শিশু থেকে অন্য শিশুতে সহজেই স্থানান্তরিত হতে পারে।

৪। আপনার শিশুকে অবশ্যই সবসময় গরম কাপড় পরিধান করিয়ে রাখুন

(রাতের বেলায় শিশুদের খালি গায়ে ঘুমাতে দিবেন না) বড়দের তুলনায় শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা খুবই কম। অল্প শীতেই তাদের ঠাণ্ডা লেগে যায়। তাই যথাসম্ভব তাদের গরম কাপড়চোপড় পরিধান করিয়ে রাখা উচিত। বিশেষ করে খেয়াল রাখতে হবে রাতে তারা খালি গায়ে ঘুমাচ্ছে কিনা। মা-বাবাকে রাতের বেলায় মাঝে মাঝে খেয়াল রাখতে হবে তারা তাদের পরিধেয় জামাকাপড় ঘুমের ঘোরে খুলে ফেলেছে কিনা।

৫। জনবহুল পরিবেশ বা ভিড় থেকে আপনার শিশুকে যথাসম্ভব দূরে রাখুন

(শিশুকে ধুলাবালির হাত থেকে রক্ষা করুন) শুষ্ক আবহাওয়ার দরুন এই মৌসুমে বাড়ির আঙ্গিনায় ও খেলার মাঠেঘাটে প্রচুর ধুলার উৎপত্তি হয়। আর এই ধুলাবালির সঙ্গেই মিশে থাকে নানাপ্রকার ঠাণ্ডার জীবাণু। তাই তাদের এসব স্থানে বেশি সময় খেলতে দেওয়া উচিত নয়। এছাড়া, জনবহুল পরিবেশ যেমন হাট-বাজারে শিশুদের না নিয়ে যাওয়াই ভালো।