Skip to content

No internet connection. Some actions will not work until you are back online.

Install the Daktar-e app

Open it from your home screen, full screen and faster.

Tap Share, then “Add to Home Screen”.

Health Tips Details

Detailed medical guidance for lifestyle management

রোগ এবং সচেতনতা

ডায়াবেটিস নিয়ন্ত্রণে ঘুমের অবদান

ঘুমের সাথে ডায়াবেটিসের সম্পর্ক অতি নিবিড়। ডায়াবেটিসের কারণে ঘুমের যেমন ব্যাঘাত ঘটে তেমনি কম ঘুমানো লোকদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাও অনেক বেশী থাকে। তাই সঠিক সময় ও সঠিক পরিমাণে ঘুমানো খুবই জরুরী।

1 min read Updated

ঘুমের সাথে ডায়াবেটিসের সম্পর্ক অতি নিবিড়। ডায়াবেটিসের কারণে ঘুমের যেমন ব্যাঘাত ঘটে তেমনি কম ঘুমানো লোকদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাও অনেক বেশী থাকে।

যারা কম ঘুমায় তাদের দেহে প্রয়োজনীয় উপাদান ইনসুলিনের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। আমাদের দেহে উৎপাদিত ইনসুলিন খাদ্যের ভিতর থাকা চিনিকে ভেঙ্গে দেহের প্রয়োজনীয় শক্তি উৎপাদনে সাহায্য করে। আর যদি এই ইনসুলিন সঠিকভাবে দেহে উৎপাদিত হতে না পারে তাহলে জমে থাকা অতিরিক্ত চিনি রক্তে মিশে ধীরে ধীরে ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

অনেকে খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়ে। কেউ আবার বেশি রাত করে ঘুমায়। এগুলো খুবই খারাপ অভ্যাস। খেয়ে সাথে সাথে ঘুমালে বদ হজম হওয়ার পাশাপাশি ঘুমের মারাত্মক ব্যাঘাত ঘটতে পারে, ফলে শরীরের ওজন অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। অধিক ওজন হৃদরোগের পাশাপাশি ডায়াবেটিসের ঝুঁকিকেও অনেকাংশে বাড়িয়ে দিতে পারে। গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত রাতে ৭-৮ ঘণ্টা ঘুমায় তাদের শরীরে পর্যাপ্ত পরিমানে ইনসুলিন নির্গত হয়। তাদের দেহে গৃহীত খাদ্য উপাদানসমূহও সঠিকভাবে শোষিত হয়, যার ফলে দেহের ওজন স্বাভাবিক থাকে। কিন্তু যারা কম ঘুমায় তাদের এই স্বাভাবিক প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয় এবং দেহে জমে থাকা অতিরিক্ত চিনি রক্তে মিশে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দিতে পারে। তাই প্রতিটি মানুষকে প্রতিদিন সঠিক পরিমাণে ঘুমের অভ্যাস করা উচিত যা তাকে অনাকাংখিত ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার হাত থেকে মুক্ত থাকতে সাহায্য করবে।